কোন পুলিশ অফিসার অথবা ব্যক্তি যিনি অন্য কোন সরকারী বিভাগে ছিলেন যিনি চাকুরি হইতে বরখাস্ত হইয়াছেন, তাহাকে ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত পূনর্নিয়োগ করা যাবে না। কোন ব্যক্তি চাকুরি হইতে পদত্যাগ করিয়াছেন এবং পরবর্তীতে পুনর্নিয়োগের জন্য আবার নির্বাচিত হইয়াছেন, এমন ক্ষেত্রে বিষয়টি তাহার সাবেক জেলার সুপারিন্টেন্ডেন্টকে অবহিত করিতে এবং প্রার্থীর চরিত্র সম্পর্কে নিশ্চিত হইতে হইবে। তাহার পূর্বের চাকুরি হইতে পদত্যাগ করিবার পর ছয় মাস বা তাহার অধিক সময় অতিবাহিত হইলে যাচাই তালিকা জারি করিতে হইবে। পুনর্তালিকাভুক্ত কনস্টেবলগণ যাহারা পূর্বে পুলিশ প্রশিক্ষণ কলেজে প্রশিক্ষণ লইয়াছেন তাহাদিগকে আর…