সেনাবাহিনীর বিধিসমূহের ধারা অনুযায়ী পুলিশ বাহিনীতে সেনাবাহিনীর সংরক্ষিত সদস্যদের নিয়োগের ব্যাপারে কোন অসুবিধা নাই। সংশ্লিষ্ট জেলার সদস্য সংখ্যার অনধিক শতকরা দশভাগ পর্যন্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের মতামত না লইয়াই এবং রেঞ্জের সদস্য সংখ্যার শতকরা অনধিক সাড়ে চার ভাগ পর্যন্ত ইন্সপেক্টর জেনারেলের মতামত না লইয়াই তাহাদিগকে নিয়োগ করা যাইতে পারে। তবে এই ব্যাপারে নিম্নলিখিত শর্তাবলী রহিয়াছে । (i) তাহাদের ড্রিলে পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার কোর্সপ্রাপ্ত হইতে হইবে (পুলিশের সহিত); এবং (ii) তাহাদিগকে অবিলম্বে তাহাদের চাকুরি হইতে অব্যাহতি দিতে হইবে এবং নূতন কাজের…