(ক) অস্থায়ী পদসমূহে যাহারা নিযুক্ত হইবেন, তাহারা সহ পুলিশ অফিসার হিসাবে নিযুক্ত ব্যক্তিগণ ১৮৮১ সালের পুলিশ আইনের ৮ ধারা অনুযায়ী অফিস সার্টিফিকেট পাইবেন।[ বি পি ফরম নং ১৫২] (খ) সুপারিন্টেন্ডেন্ট নিযুক্তি সার্টিফিকেটে স্বাক্ষর করিবেন। যেই সকল ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর সরাসরি নিযুক্ত হইবেন, তাহাদের নিযুক্তি সার্টিফিকেটে স্বাক্ষর করিবেন পুলিশ প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ। (গ)এই ধরনের সার্টিফিকেট যদি কোন টেকসই কাগজে লিখিত না হইয়া থাকে তাহা হইলে উহা কাপড়ে বাঁধাই হইবে। (ঘ) ফরমের নিম্নভাগে এই সার্টিফিকেট যেই অফিসার স্বাক্ষর করিবেন। তিনি সরকারী চাকুরি আচরণবিধির বিস্তারিত নবনিযুক্তদের অবহিত…