(ক) নবনিযুক্ত সকল কনস্টেবলকে তালিকাভুক্ত করিবার পূর্বে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জনের নিকট পাঠাইতে হইবে তবে ঢাকা জেলা পুলিশের নবনিযুক্তদের ক্ষেত্রে তাহাদিগকে ঢাকা মেডিক্যাল স্কুলের জুরিসডেন্সের শিক্ষক পরীক্ষা করিবেন। প্রার্থীদের রেজিস্টারে নাম অন্তর্ভুক্তকরণ (খ) প্রত্যেক প্রার্থীর নাম ১৫১ নং বিপি ফরমে তালিকাভুক্ত করিতে হইবে এবং উক্ত ফরমে প্রার্থীদের বাম হাতের টিপসহি গ্ৰহণ করিতে হইবে। যেই রেজিস্টারে তাহাদের নাম তালিকাভুক্ত সেইটি নবনিযুক্ত প্রার্থীগণসহ মেডিক্যাল অফিসারের নিকট পাঠাইতে হইবে। মেডিক্যাল অফিসার উক্ত রেজিস্টারে নবনিযুক্তদের আবার টিপসহি । গ্রহণ করিবেন এবং পূর্বেকার টিপসহির…