কোন প্রার্থীকে স্বাস্থ্যগত যোগ্যতার সার্টিফিকেট ব্যতীত স্থায়ী পদে নিয়োগ করা যাইবে না। এই সার্টিফিকেট তাহার প্রথম বেতন বিলের সহিত সংযুক্ত রাখতে হইবে। সাব-ইন্সপেক্টর ব্যতীত অন্য সকল নির্বাচিত প্রাণীদিগকে বিনামূল্যে পরীক্ষা করা হইবে এবং তাহা কেবল যেই বিভাগ অথবা অফিসারগণের জন্য তাহাদিগকে নির্বাচিত করা হইয়াছে, সেই বিভাগ বা অফিসের সুপারিশ ক্রমেই করা যাইতে পারে। পুলিশ অফিসারগণের ক্ষেত্রে এই সার্টিফিকেট ১৪৮নং বিপি ফরমে দিতে হইবে এবং অন্যান্যদের ক্ষেত্রে নির্ধারিত পৃথক ফরমে প্রদান করিতে হইবে। (See Fundamental 10, S. Rs. 4–10 and Bengal Service Rules 10, 14) । 751. No person may be substantively…