সরাসরি নিয়োগের জন্য প্রত্যেক প্রার্থীকে ১৫০ নং বিপি ফরমে একটি যাচাই তালিকা দাখিল করিতে হইবে। পুলিশ সুপারিন্টেভেন্টের উপস্থিতিতে প্রার্থী নিজেই তাহার স্বহস্তে ইহা ইংরেজিতে পূরণ করিবেন। যদি কোন প্রার্থী এই ফরম পূরণে অক্ষম হন তাহা হইলে রিজার্ভ অফিসার অথবা সুপারিন্টেন্ডেন্ট কর্তৃক মনোনীত অফিসার বিষয়টি সুপারিন্টেন্ডেন্টের নজরে আনিবেন এবং এই ধরনের অফিসার প্রশ্নসমূহের জবাব । লিপিবদ্ধ করিবেন এবং পূর্ণ নামসহ তালিকায় স্বাক্ষর করিবেন এবং ফরমে প্রার্থীর বাম হাতের বৃদ্ধাঙ্গুলীর টিপসহি গ্রহণ করিবেন। ইহার পর তিনি উক্ত প্রার্থীকে সুপারিন্টেন্ডেন্টের সামনে হাজির করাইবেন এবং যদি সন্তুষ্ট হন তাহা হইলে…