(ক) ৩১শে মার্চের পরে সুপারিন্টেন্ডেন্ট তাহার অধীনে পূর্ববতী বৎসরে ৩ মাসের বেশি বা কোন অংশের কাজ করিয়াছেন এইরূপ প্রত্যেক অতিরিক্ত, অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট সম্পর্কে ১নং বিপি ফরমে গোপন রিপোর্ট ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নিকট পেশ করিবেন। (খ) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (১) তাহার মন্তব্যসহ রিপোর্টগুলি এবং (২) পূর্ববতী বৎসরে বা উহার অংশবিশেষে তাহার অধীনে সুপারিন্টেন্ডেন্ট হিসাবে কাজ করিয়াছেন এইরূপ প্রত্যেক অফিসার সম্পর্কে এইরূপ রিপোর্ট ইন্সপেক্টর জেনারেলের নিকট ফরওয়ার্ড করিবেন । উক্ত অফিসারগণের সম্পর্কে প্রবিধান ৭৫০-ক-এর অধীনে জেলা ম্যাজিস্ট্রেট ও কমিশনারের মন্তব্য ও উহাতে…