সূর্যবাদকদের সারদা পুলিশ প্রশিক্ষণ কলেজ হইতে প্রশিক্ষণ গ্রহণ করিতে হইবে এবং সুপারিন্টেন্ডেন্ট এই ব্যাপারে পুলিশ প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষের সহিত সরাসরি যোগাযোগ করিবেন। কনষ্টেবলদিগকে নিয়োগের দিন হইতে তিন বৎসরের জন্য চাকুরি করিতে হইবে। অথবা তাহা করিতে ব্যর্থ হইলে তাহারা যেই সুযোগ-সুবিধা পাইয়াছে এবং তাদের প্রথম চাকুরিতে যোগদানের জন্য সরকারের যে রেল ও স্টীমার ভাড়া ব্যয় হইয়াছে তাহা ফেরত দিতে হইবে ।চুক্তিপত্রের বিপরীত পৃষ্ঠায় চাকুরির যেই সকল শর্তাবলী বর্ণিত, থাকিবে সেইগুলি নবনিযুক্ত কনস্টেবলদিগকে ব্যাখ্যাসহ অবহিত করিতে হইবে। রিজার্ভ অফিসার অথবা ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসার, সুপারিন্টেভেন্ট অথবা…