সুপারিন্টেন্ডেন্ট যদি তাহার নিজের জেলা হইতে নিয়োগর জন্য উপযুক্ত প্রার্থী না পান তাহা হইলে তিনি অন্য জেলার সুপারিন্টেন্ডেন্টকে যোগ্যপ্রার্থী সংগ্রহ করিয়া দেওয়ার অনুরোধ জানাইতে পারিবেন। নিয়োগদানকারী জেলার সুপারিন্টেভেন্ট এই মর্মে নিশ্চিত হইবেন যে, যাহাদিগকে তিনি বাছাই করিবেন, তাহারা স্বাস্থ্য ও চরিত্রগত দিক হইতে যোগ্য হিসাবে বিবেচিত হইবেন। ইহার পর তিনি তাহাদের নাম তালিকাভুক্ত করিবেন এবং তাহাদিগকে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কলেজে পাঠাইবেন। সংশ্লিষ্ট জেলার সুপারিন্টেন্ডেন্ট নবনিযুক্ত কনস্টেবলগণের বেল্ট ও পোশাক সরবরাহ করিবেন। বাছাইকৃত প্রার্থীদের নাম তখনই তালিকাভুক্ত হইবে যখন তাহারা স্বাস্থ্য…