(ক) নিয়োগকারী কর্তৃপক্ষঃ সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ। (খ) নিয়োগ বাছাই পদ্ধতিঃ (i) পুলিশ সদর দফতর বিভিন্ন জেলাসমূহ এবং অন্যান্য ইউনিটে যখন কোন পদ শূন্য হইবে সেইগুলির তথ্য সংগ্রহ করিবে এবং কনস্টেবল নিয়োগের জন্য প্রত্যেকটি জেলার জন্য কোটা নির্ধারণ করিবে। (ii)প্রত্যেকটি জেলায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্টকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপারিন্টেন্ডেন্ট পদমর্যাদার দুইজন পুলিশ অফিসার এবং পুলিশ হাসপাতালের পুলিশ মেডিক্যাল অফিসারকে লইয়া একটি নিয়োগ বাছাই টীম গঠিত হইবে। তাহারা টীমের সদস্য হিসাবে কাজ করিবে। রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এই টীমের সদস্যদের…