(ক) নিয়োগকারী কর্তৃপক্ষঃ পুলিশ সুপারিন্টেন্ডেন্ট। (খ) নিয়োগ বাছাইয়ের পদ্ধতি : কনস্টেবল হইতে পদোন্নতির মাধ্যমে শূন্যপদসমূহ পূরণ করিতে হইবে। পুলিশ প্রশিক্ষণ কলেজ হইতে চূড়ান্তভাবে পাস করিবার তারিখ হইতে যাহাদের চাকুরির বয়স এক বৎসরের কম হইবে তাহাদিগকে নায়েক পদে স্থায়ী পদোন্নতি দেওয়া যাইবে না। মনোনীত ব্যক্তিকে অন্ততঃ একটি ভাষায় পড়িতে ও লিখতে জানিতে হইবে। প্রত্যেকটি জেলায় সুপারিন্টেন্ডেন্ট পদোন্নতির যোগ্য কনষ্টেবলগণের একটি অনুমোদিত তালিকা তৈয়ার করিবেন এবং যখনই কোন পদ শূন্য হইবে মেধানুসারে উক্ত তালিকা হইতে সেইগুলি পুরণ করিতে হইবে। (গ) শিক্ষানবিসি ঃ (i) নায়েকের শিক্ষানবিসির মেয়াদকাল…