(ক) নিয়োগকারী কর্তৃপক্ষঃ পুলিশ সুপারিন্টেন্ডেন্ট। (খ) নিয়োগ বাছাই পদ্ধতি ও বিশেষ সশস্ত্র বাহিনীর কোন পদ শূন্য হইলে যেইগুলি নায়েক পদ হইতে পদোন্নতির মাধ্যমে পূরণ করিতে হইবে এবং এই পুলিশ বাহিনী যদি সশস্ত্র বাহিনী না হয় তাহা হইলে এই সকল শূন্যপদ কনস্টেবল পদ হইতে পূরণ করিতে হইবে। কোন কনস্টেবলের চাকুরি যদি পুলিশ প্রশিক্ষণ কলেজ হইতে চূড়ান্তভাবে পাস করিয়া আসিবার তারিখ হইতে এক বৎসরের কম হয় তাহা হইলে আন-আর্মড পুলিশ বাহিনীর হেড কনস্টেবল পদে স্থায়ীভাবে পদোন্নতি দেওয়া যাইবে না। সুপারিন্টেন্ডেন্ট বৎসরে একবার ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নিকট পদোন্নতির মনোনয়ন দাখিল করিবেন। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল…