নিয়োগদানকারী কর্তৃপক্ষঃ সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ। (ক) নিয়োগ বাছাই পদ্ধতি (i) কনস্টেবল পদ হইতে পদোন্নতির মাধ্যমে অথবা (ii) সরাসরি নিয়োগ বাছাইয়ের মাধ্যমে সহকারী সাব-ইন্সপেক্টরের শূন্য পদসমূহ পূরণ করিতে হইবে। (i) কনস্টেবলগণের পদোন্নতি : সুপারিন্টেন্ডেন্ট প্রত্যেক বৎসর একবার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নিকট মনোনয়নসমূহ প্রেরণ করিবেন এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল উপযুক্ত সুযোগগত মনোনীত প্রার্থীদের ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার গ্রহণ করিবেন। ইহার পর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সংশ্লিষ্ট সুপারিন্টেন্ডেন্টের সহিত বৈঠকে বসিয়া পদোন্নতিযোগ্য কনস্টেবলগণের একটি অনুমোদিত তালিকা তৈয়ার করিবেন এবং…