(ক) সাব-ইন্সপেক্টর পদে সরাসরি নিয়োগের দরখাস্ত ছাপানো ফরমে (বিপি ফরম নং ১৪৭) দাখিল করিতে হইবে। এই ফরম সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ দফতর হইতে পাওয়া যাইবে। সুপারিন্টেন্ডেন্ট প্রত্যেক বৎসর এই ধরনের আবেদনপত্রের একটি তালিকা তৈয়ার করিবেন। এই তালিকা তিন ভাগে বিভক্ত করিয়া প্রণয়ন করিতে হইবে। একটি মুসলিম প্রার্থীদের নাম একটিতে তফসিলী সম্প্রদায়ের প্রার্থীদের নাম এবং অন্য একটিতে অপরাপর অমুসলিম প্রার্থীদের নাম থাকিবে। (খ) জেলাসমূহ বাছাইয়ের কাজ সম্পন্ন করিবেন সুপারিন্টেন্ডেন্ট এবং জেলা ম্যাজিস্ট্রেট সকল প্রার্থীকে ডাকিবেন এবং যাহাকে যোগ্য মনে হইবে তাহাকে বাছাই করিবেন তবে ৭৪১-১(গ) বিধি অনুযায়ী যেই…