(ক) নিয়োগদানকারী কর্তৃপক্ষঃ সরাসরি নিয়োগঃ অধ্যক্ষ, পুলিশ প্রশিক্ষণ কলেজ; বিভাগীয় নিয়োগঃ জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অথবা গোয়েন্দা শাখার স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট অথবা সিআইডির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সহকারী। (খ) (২)নিয়োগ বাছাই পদ্ধতিঃ বৎসরে একবার শূন্যপদগুলি পূরণ করিতে হইবে। শতকরা ৫০ ভাগ সরাসরি নিয়োগ বাছাইয়ের মাধ্যমে এবং শতকরা ৫০ ভাগ সহকারী সাব-ইন্সপেক্টর পদ হইতে পদোন্নতির মাধ্যমে। প্রত্যেক বৎসর আগস্ট মাসে ইন্সপেক্টর জেনারেল সকল পুলিশ ইন্সপেক্টরের নিকট হইতে পুলিশ সাব-ইন্সপেক্টরের কতকগুলি স্থায়ী পদ খালি রহিয়াছে এবং ৩১ ডিসেম্বর নাগাদ কত পদ খালি হইতে পারে তাহার সংখ্যা জানিয়া লইবেন।…