(ক) ৬৯ প্রবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ সম্পূর্ণ হইবার পর পুলিশ ও ক্রিমিনায় ইন্টেলিজেন্স গেজেট নিম্নোক্ত পদ্ধতিতে ফাইল করিতে হইবে। (১) পুলিশ গেজেটের ১ হইতে ৫নং অংশ একত্রিত করিয়া ক্ৰমান্বয়ে সাজাইয় অর্ধ-বার্ষিক বাণ্ডেলে বাধাই অথবা মজবুতভাবে সিলাই করিতে হইবে। (২) পুলিশ গেজেটের ষষ্ঠ অংশে প্রকাশিত সরকারের নির্দেশাবলী বার্ষিক ফাইলে পৃথক করিতে হইবে, এক ফাইলে সরকারী নির্দেশ এবং অন্য ফাইলে পুলিশের নিদের্শ সমূহ রাখিতে হইবে।মুদ্রিত সূচিপত্র না আসা পর্যন্ত একটি হাতে লেখা সূচিপত্র রাখিতে হইবে এবং প্রত্যেকটি সূচিপত্র বঁধাই অথবা সুষ্ঠুভাবে সিলাই করিয়া রাখিতে হইবে। (৩) ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটের ১…