(ক) নিয়োগদানকারী কর্তৃপক্ষ-সহকারী ইন্সপেক্টর জেনারেল। (খ) নিয়োগ বাছাই পদ্ধতি (১) সকল শূন্যপদে সরাসরি নিয়োগ বাছাইয়ের মাধ্যমে পূরণ করিতে হইবে।পুলিশ সদর দপ্তর শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্রগুলিতে সরাসরি নিয়োগ বাছাইয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করিবে। ইন্সপেক্টর জেনারেল কর্তৃক এই ব্যাপারে ক্ষমতাপ্রাপ্ত সরকারী ইন্সপেক্টর জেনারেল সার্জেন্ট পদের জন্য আবেদনপত্র গ্রহণ করিবেন। পুলিশ সদর দপ্তর যোগ্য প্রার্থীদের জেলাওয়ারী তালিকা প্রস্তুত করিবেন। (২)একজন ডেপুটি পুলিশ ইন্সপেক্টর জেনারেল দুইজন পুলিশ সুপারিন্টেন্ডেন্টকে লইয়া গঠিত একটি বোর্ড বিজ্ঞাপনে উল্লিখিত তারিখে অথবা তারিখসমূহে প্রার্থীগণের দৈহিক মাপ,…