(ক) অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্তির জন্য ইন্সপেক্টর পদে পদোন্নতিযোগ্য সাবইন্সপেক্টর ও সার্জেন্ট বাছাইয়ের পদ্ধতি ৪৩ পরিশিষ্টে লিপিবদ্ধ রহিয়াছে। (খ) স্থায়ী পদোন্নতির জন্য যেই সকল অফিসার রেকর্ডযোগ্য হিসাবে বিবেচিত হইবেন না তাহারা ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব পালন করতে পারিবেন না, তবে কেবলমাত্র সম্পূর্ণ স্থানীয় ব্যবস্থাপনায় যখন অপরিহার্য হইয়া পড়ে, সেই ধরনের ব্যতিক্রম পরিস্থিতিতে তাহারা এই দায়িত্ব পালন করিতে পারিবেন। এইক্ষেত্রে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অস্থায়ীভাবে ইন্সপেক্টরের পদ পূরণ করিতে পারিবেন এবং অস্থায়ী পদোন্নতির জন্য অফিসারগণের একটি অনুমোদিত তালিকা প্রতিটি রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর…