(ক) নিয়োগ কর্তৃপক্ষ ইন্সপেক্টর জেনারেল। (খ)নিয়োগের পদ্ধতি— ইন্সপেক্টর মর্যাদার শূন্যপদসমূহ সাব-ইন্সপেক্টর ও সার্জেন্টদিগকে পদোন্নতি প্রদানের মাধ্যমে পূরণ করিতে হইবে। ইন্সপেক্টর পদে পদোন্নতি পাইবার যোগ্য সাব-ইন্সপেক্টর ও সার্জেন্টগণের একটি তালিকা ইন্সপেক্টর জেনারেলের অফিসে সংরক্ষণ করিতে হইবে। ইন্সপেক্টর জেনারেল ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে লইয়া গঠিত একটি বিভাগীয় বোর্ড ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নিকট হইতে পাওয়া মনোনয়ন তালিকা হইতে বাছাইয়ের কাজ সম্পন্ন করিবে। ইন্সপেক্টর জেনারেল বোর্ড প্রণীত তালিকা অনুসারে ইন্সপেক্টর পদে স্থায়ী পদোন্নতি প্রদান করিবেন। (গ) শিক্ষানবিস (১) একজন…