ইন্সপেক্টর জেনারেলের সুপারিশক্রমে সরকার গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত সিনিয়র ও যোগ্য ইন্সপেক্টরগণকে অনারারী ডেপুটি সুপারিন্টেন্ডেন্টের পদের মর্যাদা দিতে পারেন। অবশ্য ইহাতে ডেপুটি সুপারিন্টেন্ডেন্টের নিয়মিত পদে পদোন্নতি পাইতে তাহাদের কোন অসুবিধা হইবে না। সারদা পুলিশ প্রশিক্ষণ কলেজের প্রধান ড্রিল প্রশিক্ষক এবং প্রধান আইন প্রশিক্ষক তাহাদের মর্যাদা ও দায়িত্বের কারণে পদাধিকারবলে অনারারী ডেপুটি সুপারিন্টেডেন্টের পদমর্যাদা ভোগ করিবেন। তবে তাহারা ইন্সপেক্টর হিসাবেই বেতন,ভ্রমণ ভাতা প্রভৃতি পাইয়া থাকিবেন। কোন ধরনের আর্থিক সংশিষ্টতা না (যেমন অতিরিক্ত পেনশন) থাকিলে বিশেষভাবে যোগ্য ইন্সপেক্টরগণও তাহাদের…