(ক) ডেপুটি সুপারিন্টেন্ডেন্টগণ হইতেছেন পুলিশ সার্ভিসের সদস্য এবং (১) আংশিক নিয়োগপ্রাপ্ত হন পরিশিষ্ট ৪২-এর অধীনে ইন্সপেক্টরগণের মধ্য হইতে এবং আংশিক নিয়োগপ্রাপ্ত হন প্রভিন্সিয়াল সার্ভিসেস রিক্রুটমেন্ট রুলস-এর অধীনে। টীকাঃ (ক) সরাসরি নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি ইন্সপেক্টর (২) দুই বৎসর মেয়াদে শিক্ষানবিস থাকিবেন (৮০১ বিধি দ্রষ্টব্য)।একজন শিক্ষানবিসের চাকুরি স্থায়ীকরণের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। (খ) চাকুরিতে নিয়োগের নির্দেশ অনুসারেই ডেপুটি সুপারিন্টেন্ডেন্টগণের জ্যেষ্ঠতা নিয়ন্ত্রিত হইবে। এই ধরনের কোন অফিসারের নির্ধারিত বিভাগীয় পরীক্ষায় অকৃতকার্য হইবার অথবা অন্য কোন কারণে চাকুরি…