সরকার স্বরাষ্ট্র দফতরে এবং অফিসে পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের রেজিস্টার সংরক্ষণ করিবেন। কোন বিশেষ তদন্ত কাজ পরিচালনার জন্য গঠিত কোন কমিশনে কাজ করিবার জন্য অথবা সামরিক প্রকৃতির কাজ সম্পাদনের জন্য সরকারের ডাকে সাড়া দিয়া যেই সকল অবসরপ্রাপ্ত সদস্য সাময়িকভাবে ডিউটি করিতে আগ্রহী হইয়া আগাইয়া আসিতে চাহেন কেবল তাহাদেরই নাম উক্ত রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকিবে। অফিসে সংরক্ষিত রেজিস্টারে সরকার কর্তৃক সরবরাহ করা বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে,অবসরগ্রহণ করিতে যাইতেছেন পুলিশ বাহিনীর এমন সকল অফিসারই রেজিস্ট্রারে তাহাদের নাম অন্তর্ভুক্তির আবেদন করিতে পারেন,তবে সরকার যেকোন বিশেষ অফিসারের নাম…