বিশেষ আনুষ্ঠানিক কুচকাওয়াজের জন্য প্রযোজ্য নির্দেশাবলী (ক) যেই সকল কেন্দ্রে নিয়মিত সৈন্য থাকিবেন সেই সকল স্থানে নিয়মিত সৈন্যদের আমন্ত্রন ক্রমেই কেবলমাত্র আনুষ্ঠানিক কুচকাওয়াজে অংশগ্রহণ করিতে পারিবে। এই প্রকারের কোন আমন্ত্রণ জানানো হইলে কুচকাওয়াজে অংশগ্রহণ করিতে হইবে। (খ) যেই সকল কেন্দ্র’ পূর্বাঞ্চলীয় সীমান্ত রাইফেল ব্যাটালিয়নের সদর দফতর হইবে,সেই সকল কেন্দ্রে কমান্ড্যান্ট কুচকাওয়াজের আয়োজন করিবেন এবং কুচকাওয়াজ কখন অনুষ্ঠিত হইবে সেই ব্যাপারে সুপারিন্টেন্ডেন্টকে অবহিত করিবেন এবং সহযোগিতা করিতে বলিবেন ।এইক্ষেত্রে সুপারিন্টেন্ডেন্টের অধীনে যদি ৫০ জনের কম নহে,এমন একটি সশস্ত্র বাহিনী…