(ক) সরকারী আগমন ঃ একজন মাননীয় মন্ত্রীর সফরকালে সুপারিন্টেন্ডেন্টের দায়িত্ব হইবে যে,সদর দফতরের মাননীয় মন্ত্রীর আগমন এবং প্রস্থানের সময় সুপারিন্টেন্ডেন্ট মন্ত্রীর সহিত সাক্ষাৎ করিবেন। তবে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমতি লাভের মাধ্যমে সাক্ষাৎ করিবার দায়িত্ব হইতে অব্যাহতিও পাইতে পারেন। অবশ্যই ইহাও ইন্দিত নহে যে, সুপারিন্টেন্ডেন্টকে তাহার নিজস্ব সফরসূচী বাদ দিয়া মন্ত্রীর সহিত সাক্ষাৎ করিতে এবং এই প্রকারের ক্ষেত্রে সদর। দফতরের তাহার পরবর্তী যে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা থাকিবেন, তিনি মন্ত্রীর সহিত সাক্ষাৎ করিবেন। সুপারিন্টেন্ডেন্ট অবশ্যই লিখিতভাবে তাহার অনুপস্থিত…