(ক) সরকারী আগমনঃ মহামান্য ভাইসরয় অথবা মহামান্য গভর্নরের সরকারী আগমনের পর্বে সুপারিন্টেন্ডেন্টের ডিউটি হইবে রেল স্টেশন অথবা অবতরণমঞ্চ". পরিদর্শন করা এবং তিনি জেলা ম্যাজিস্ট্রেটের সহিত আলোচনাক্রমে,প্রয়োজন হইলে অভ্যর্থনা জ্ঞাপনে আগত ভদ্রমহোদয়গণের জন্য একটি বেড় (খুঁটি ও লাল সালু আবৃত ২ ইঞ্চি পুরু দড়ি দ্বারা) তৈয়ার করিবেন। এই ধরনের বেড় এমনভাবে প্রস্তুত করিতে হইবে যাহাতে মহামান্য অতিথির সহিত যাহাদিগকে পরিচয় করাইয়া দেওয়া হইবে ,তাহারা পরিচিত হইবার সময় কোন অসুবিধার সম্মুখীন হইবে না। এই ধরনের বেড় সাধারণতঃ রেলওয়ে অথবা স্টীমার কোম্পানিগুলির নিকট হইতে সংগ্রহ করা যাইতে পারে। এই ধরনের কোন আগমন…