(ক) ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটে প্রকাশিতব্য সকল বিষয় ১২নং পরিশিষ্ট অনুযায়ী দেয় সাপ্তাহিক রিটার্নে অন্তর্ভুক্ত হইবে। প্রকাশের জন্য কোন বিষয় না থাকিলে সেই রিটার্ন ফরওয়ার্ড করা হইবে না । (খ) প্রত্যেক রিটার্নের শিরোনামে জেলার নাম এবং তাহার পর “ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটে প্রকাশের জন্য” কথাগুলি লিখিতে হইবে। এবং উহা প্রত্যেকটি কাগজের কেবলমাত্র এক পিঠে টাইপ করিতে হইবে। (গ) প্রয়োজনবোধে রিটার্ন দুই অংশে তৈয়ার করিতে হইবে, এক অংশ। ৩য় অংশে জন্য এবং অপর অন্যান্য বিষয়-সংক্রান্ত। শেষোক্তটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সহকারীকে এবং প্রথমটি ইন্টেলিজেন্স…