(ক) মহামান্য ভাইসরয় এবং মহামান্য গভর্নরের নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা প্রত্যেক সুপারিন্টেন্ডেন্টকে সরবরাহকৃত পুস্তিকায় লিপিবদ্ধ রহিয়াছে। সুপারিন্টেন্ডেন্টগণকে এই সকল বিধিমালা মনোযোগের সহিত পড়িতে হইবে এবং মানিয়া চলিতে হইবে। টীকাঃ (১) ঢাকায় যখন গভর্নর গভর্ণমেন্ট হাউসের চতুর ত্যাগ করিবেন,তখন বিশেষভাবে প্রয়ােজন না হইলে সুপারিন্টেন্ডেন্ট সহকারী অথবা উপসুপারিন্টেন্ডেন্টের গভর্নরকে এসকর্টদানের আবশ্যকতা নাই। (২) যখন একজন পুলিশ অফিসার এসকর্ট দানরত অবস্থায় থাকিবে, তখন তাহার সহিত থাকিবে কোষবদ্ধ অসি এবং গদির থলিতে গুলি ভর্তি রিভলবার (এই প্রবিধানটি প্রেসিডেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হইতে পারে)।…