সালাম প্রদান এবং সৌজন্যতা প্রদর্শনকারী গার্ড ও প্রহরীদের জন্য নিম্নোক্ত নির্দেশসমূহ কার্যকর হইবেঃ (১) নন-গেজেটেড অফিসারগণ যাহাদিগকে চিনিতে পারেন এমন বেসামরিক এবং সামরিক উভয় ধরনের কর্মকর্তাদিগকে অভিন্নভাবে সালাম করিবেন। তাহারা নিজের অথবা অন্য জেলার উর্দি পরিহিত ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের সালাম করিবেন। টীকা ঃ সরকারী ব্যবস্থার আওতায় কর্মরত কমিশনপ্রাপ্ত সকল সামরিক অফিসার এবং বেসামরিক গেজেটেড অফিসার সরকারী কর্মকর্তা” বলিয়া গণ্য হইবেন, তবে তাহারা সাব-ডেপুটি কালেক্টর পদমর্যাদার নিচে হইবেন না। (২) একটি সশস্ত্র বাহিনীর আগমন উপলক্ষে সংকেত,বিপদ সংকেত অথবা বিশিষ্ট ব্যক্তিকে স্বাগত জানান অথবা চারিদিকে…