একটি গার্ড অব অনার আর্মড পুলিশের সকল পদমর্যাদার একশত জন সদস্য থাকিবেন, যদি পুলিশের বাদক দলকে পাওয়া যায়, তাহা হইলে তাহাদিগকে বাদক দলের সহিত সাজানো হইবে। (২) একটি গার্ড অব অনারে আর্মড পুলিশের সকল পদমর্যাদার ৫০ জন সদস্য থাকিবেন,যদি পুলিশের বাদক দলকে পাওয়া যায়,তাহা হইলে তাহাদিগকে বাদক দলের সহিত মোতায়েন করা হবে। (৩) কর্মকর্তাগণের সচিবগণ পূর্বেই অভিন্নভাবে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে কখন এবং কোথায় গার্ডের প্রয়োজন তাহা জানাইবেন। গার্ড অব অনার সাধারণতঃ সরকারীভাবে আগমনের জন্য দেওয়া হইবে,যাহা সকাল সাতটা হইতে সূর্যাস্তের মধ্যেই প্রদান করিতে হইবে যদি না ইহার বিপরীতে নির্দেশনা প্রদান করা হইয়া থাকে।…