উন্মাদিগকে একটি পাগলা গারদে লইয়া যাইবার জন্য নিম্নোক্ত বিধি অনুসারে নিরাপত্তা বিধান করিতে হইবে ঃ (১) একজন উন্মাদকে নির্ধারিত পাগলা গারদে পাঠাইবার পূর্বে সিভিল সার্জন পাগলা গারদে প্রেরণের মুহূর্তে রোগীর স্বাস্থ্য সম্পর্কিত প্রকৃত অবস্থা জানাইবার একটি মেডিক্যাল সনদ প্রদান করিবেন এবং এই সনদের একটি কপি পথিমধ্যে পুলিশ কর্তৃপক্ষকে প্রদর্শন এবং পাগলা গারদে পৌছাইবার পর সেইখানকার কর্তৃপক্ষকে দেখাইবার জন্য এসকর্টর নিকট প্রদান করিতে হইবে। (২)পুলিশ সুপার এসকর্টর রুট নির্ধারণ করিয়া দিবেন,সকল ক্ষেত্রেই সবচাইতে সোজা অথবা অন্যথায় উত্তম রুট ব্যবহার করিতে হইবে এবং এসকর্টকে তাহার রুটের পথিমধ্যে অবস্থিত সকল…