(ক) যখন সামরিক বন্দী অথবা সামরিক উন্মাদিগকে এসকর্ট করিবার জন্য বেসামরিক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়, তখন তাহাদিগকে রেলওয়েতে সংকুলান করিতে হইবে। (খ) যখন সৈন্যদিগকে ফৌজদারী অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাঠগড়ায় হাজির করাইবার জন্য এক স্টেশন হইতে অন্য স্টেশনে সামরিক এসকর্টযোগে পাঠান হইয়া থাকে, তখন কর্তব্যরত সৈন্যরা যেইভাবে ভ্রমণ করে তেমনিভাবে ভ্রমণ করিবে, তাই তাহারা যেই সৈন্যই হউক না কেন, সামরিক কর্তৃপক্ষ কর্তৃক দেয় একটি ওয়ারেন্ট লইয়া তাহারা ভ্রমণ করিবেন, ঐ ব্যয় সামরিক খাত হইতে নির্বাহ করা হইবে। যখন একজন সৈন্যকে পুলিশ এসকর্টর মাধ্যমে লওয়া হইবে তখন ব্যয় বেসামরিক খাতে বর্তাইবে ; এই…