সরকার বন্দী আইনের ৪২ এবং ৫১ প্রবিধানের আওতায় নিম্নোক্ত বিধিসমূহ প্রণয়ন করিয়াছেন (১৯০০ সালের ৩নং আইন) দ্রেষ্টব্য ১৯০০ সালের ১৭ই অক্টোবরের কলিকাতা গেজেট]: (১) ১৯০০ সালের আইন ৩-এর আওতাভুক্ত ৯ অংশের আওতায় যোগ্য কর্তৃপক্ষীয় একটি আদালত কর্তৃক জারিকৃত নির্দেশ প্রাপ্তির পর কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি এসকর্ট প্রেরণের জন্য পুলিশ সুপারের নিকট অধিযাচনপত্র প্রেরণ করিবেন এবং পুলিশ সুপার তাহার বিভাগের সাধারণ বিধির সহিত সঙ্গতি বিধানপূর্বক এমন এসকর্ট সরবরাহ করিবেন। (২) এমন এসকর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহার দায়িত্ব পালন, তাহার নিয়ন্ত্রণাধীন বন্দীদের প্রতি ব্যবহার এবং আচরণের ক্ষেত্রে পুলিশ…