বন্দীগণ যেই জেলখানা হইতে পোশাক-পরিচ্ছদ ও বিছানাপত্র লইয়াছিল, তাহা উক্ত জেলখানায় ফেরত দেওয়ার জন্য প্রত্যাবর্তনকারী এসকর্টের ভারপ্রাপ্ত অফিসার পোশাক-পরিচ্ছদ ও বিছানাপত্র বহন করিবার জন্য একজন কুলি নিয়োগ করিবেন এবং কোনক্রমেই তাহা বহন করিবার জন্য এসকর্টকে কাজে লাগানো হইবে না। যেই জেলখানায় পোশাক-পরিচ্ছদ ফেরত পাঠানো হইবে,সেই জেলখানার কর্তৃপক্ষ বহনের ব্যয় নির্বাহ করিবে। যেই সকল ক্ষেত্রে এসকর্ট বন্দীসহ প্রত্যাবর্তন করিবে, সেইক্ষেত্রে যদি মালপত্র অতিরিক্ত না হয়, তাহা হইলে বন্দীরা পোশাক-পরিচ্ছদ ও বিছানাপত্র বহন করিবেন এবং একজন কুলিকে কাজে লাগাইবার প্রয়োজন নাই। টীকাঃএকজন বন্দী যেই মাল বহন করিবে…