(ক) নিম্নোক্ত বিষয়সমূহ ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটের মূল অংশে প্রকাশিত হইবে ১ম অংশঃ প্রকাশনার পূর্ববতী শনিবার পর্যন্ত যে সপ্তাহ শেষ হইয়াছে তন্মধ্যে বিশেষভাবে রিপোটরকত সকল নূতন ডাকাতি মামলা সংক্রান্ত একটি বিবৃতি । ২য় অংশঃ হারানো, চুরি হওয়া বা পুলিশ কর্তৃক সন্দেহক্রমে আটককৃত ও অতালিকাভুক্ত সম্পত্তি – সংক্রান্ত বিজ্ঞপ্তিসমূহ । ৩য় অংশঃ আগ্নেয়াস্ত্র ও গোলাবুদ হারানো ও উদ্ধার সম্পকির্ত বিজ্ঞপ্তি। ৪র্থ অংশঃ নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিজ্ঞপ্তি (১) দৃষ্টি-বহির্ভূত বা পুলিশ খোঁজ করিতেছে এই ধরনের যেই সকল আক্ষোপনকারী ও কুখ্যাত অপরাধী নিজ নিজ জেলা ছাড়িয়া গিয়াছে বলিয়া ধারণা করা হইতেছে । অনুরূপ…