এক জেলখানা হইতে অন্য জেলখানায় বদলির জন্য জেল সুপার সকল কয়েদীগণের জন্য রান্না করা খাবার পরিবেশন করিবেন । যখন এমন সকল ভ্রমণ একদিনের বেশি হইবে তখন জেল সুপার এসকর্ট কমান্ডারের নিকট নগদ অর্থে ভাতা প্রদান করিবেন, যাহাতে করিয়া তিনি নির্দিষ্ট পরিমাণ খাবার ক্রয় করতে পারেন। [দ্রষ্টব্য ও কারা সংহিতার ৮৬৪ বিধি।] বিচারাধীন বন্দীদের বেলায় তাহারা যাত্রাপথে তাহাদের খাবার লইয়া ভ্রমণ করিতে অস্বীকৃতি জানাইলে অথবা খাবার লইয়া ভ্রমণে অসামর্থ্য হইলে, তাহাদের জন্য এসকর্ট কমান্ডারের নিকট নগদ অর্থে একটি ভাতা দিতে হইবে। সাজাপ্রাপ্ত কয়েদীগণও একইভাবে তাহাদের খাবার গ্রহণে অস্বীকৃতি জানাইলে তাহাদিগকে নগদ অর্থে…