এসকর্টকৃত বর্ণনামূলক তালিকা গ্রেফতারী পরোয়ানা এবং কয়েদীগণের সকল কাগজপত্র যেই সকল স্থানে এসকর্ট থামিবে সেইখানকার ম্যাজিস্ট্রেটকে দেখাইতে হইবে । দীর্ঘ কারাবাসের সাজা প্রদান করিয়া বন্দীদিগকে পাঠানো হইলে মূল গ্রেফতারী পরোয়ানা ব্যতীতও ম্যাজিস্ট্রেট প্রণীত পূর্বেকার চরিত্র সম্পর্কে একটি বর্ণনা এবং বাংলা ও ইংরেজিতে প্রণীত একটি বর্ণনামূলক তালিকা গার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করিতে হইবে এবং তিনি যেই জেলখানায় বন্দী হস্তান্তর করিবেন সেই জেল সুপারের নিকট ঐ সকল কাগজপত্র প্রদান করিবেন, জেল সুপার ঐ সকল কাগজপত্রের জন্য একটি রসিদ দিবেন। 718. The descriptive rolls, warrants, and all other…