(ক) এসকর্ট কমান্ডার জেল কর্তৃপক্ষের নিকট হইতে নিম্নোক্ত কাগজপত্র গ্রহণ করিবেন । (১) তাহার নিকট সকল বন্দীর মূল গ্রেফতারী পরোয়ানা গোপনভাবে রাখিতে হইবে ; (২) আদালতে বন্দীর উপস্থিতি সম্বলিত আদালতের যেকোন নির্দেশের কপিসমূহ ; (৩) বন্দীর হিস্টরী টিকেটসমূহ ; (৪) যদি পিআর স্লিপ থাকে; (৫)মেডিক্যাল অফিসারের সনদ ; (৬) সকল বন্দীর নাম সম্বলিত ইংরেজি এবং বাংলা তালিকা (তাহাদের মধ্যে যদি কেউ একজন দুর্ধর্ষ হয়, তাহা হইলে বিষয়টি তালিকায় উল্লেখ করিতে হইবে;এবং (৭) কাপড়-চোপড়, রান্না-বাড়ার জিনিসপত্র এবং হাড়ি-পাতিল ইত্যাদির তালিকা। (খ) এই সকল জিনিসপত্র গন্তব্যস্থলের জেলখানায় যথাসময়ে হস্তান্তরের জন্য…