(ক) সাজাপ্রাপ্ত কয়েদীদিগকে তিনভাগে ভাগ করা হইয়া থাকে ; ক, খ এবং গ ।ক এবং খ শ্রেণীর আওতাধীন বন্দীরা কয়েক ধরনের হইতে পারে;যেমন-তাহারা ভাল চরিত্রের সামাজিক মর্যাদাসম্পন্ন এবং শিক্ষিত হইয়া থাকে,তাহা ব্যতীত বন্দী হওয়াটা তাহাদের অভ্যাসগত ব্যাপারে নহে,তবে অভ্যাসগত বন্দীদিগকে তাহাদের চারিত্রিক এবং প্রাক-পরিচয়ের কারণের ভিত্তিতে খ,শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যাইতে পারে। উপরের ক এবং খ শ্রেণীতে যেই সকল বন্দীকে শ্রেণীভুক্ত করা হয় নাই তাহারাই গ শ্রেণীর বন্দী। গ শ্রেণীর কয়েদীদিগকে চালান এবং যাতায়াতের সময় হাতকড়া পরাইতে হইবে এবং প্রয়োজন হইলে দড়ি দ্বারা বাধিতে হইবে এবং অতিরিক্ত হিসাবে পায়ের বেড়ী…