(ক) পুলিশ পণ্যাগার হইতে ডিপোতে মদ প্রেরণ সময়ে এসকর্ট প্রদান করিবে। (খ) তবে এই সকল এসকর্ট লাঠি অথবা গাদার বন্দুক দিয়া সশস্ত্র করা হইবে কিনা তাহা পুলিশ সুপার নিজেই বিবেচনা করিবেন। ঐ সকল এসকর্টর লোকবল নিম্নে প্রদত্ত পরিমাণেই করিতে হইবে । (১) স্থলপথে প্রতি দুইটি গাড়ির জন্য একজন। (২) জলপথে প্রত্যেকটি নৌকার জন্য একজন। (গ) সাধারণতঃ একজন প্রধান কনস্টেবলকে মোতায়েনের প্রয়োজনীয়তা নাই তবে এসকর্টের দায়িত্বে থাকিবেন একজন সিনিয়র কনস্টেবল। তাহার নিকট যেই পরিমাণ পিপা বা জ্বলা, মাটির পাত্র অথবা যানবাহন হস্তান্তর করা হইবে সেইজন্য তিনি একটি রসিদ প্রদান করিবেন। (ঘ) চালান এমনভাবেই পাঠাইতে হইবে যাহাতে তাহা…