(ক) জেলার প্রেরিতক, যেমন একই জেলার মধ্যে এক স্থান হইতে অন্য স্থানে অর্থ প্রেরণ সাধারণতঃ প্রত্যেক মাসে কেবলমাত্র দুইবার করিতে হইবে, এমন দিনগুলি নির্দিষ্ট হইতে পারিবে। (খ) যেইখানে মুন্সেফ আদালত রহিয়াছে, সেইখানে প্রত্যেক মাসের কোন তারিখে অর্থ ট্রেজারীতে প্রেরণের উদ্দেশ্যে পুলিশের নিকট হস্তান্তর করিতে হইবে তাহা বিচারক নির্ধারণ করিবেন। (গ) একটি এসকর্ট নিযুক্তির দিনই মুন্সেফ আদালতের উদ্দেশ্যে রওয়ানা হইবেন। এসকর্ট কমান্ডারের উপস্থিতিতেই অর্থ গণনা করিতে হইবে এবং তা একটি ব্যাগের মধ্যে ভরিতে হইবে, ব্যাগটি তখন এবং সেইখানেই সীলমােহর করিতে হইবে এবং গার্ডের নিকট হস্তান্তর করিতে হইবে। গার্ড তখন টাকার…