(ক) জেলা অভিমুখে এবং জেলা হইতে যেইখানে প্রয়োজন হইবে সেইখানে এসকর্ট সরবরাহ করিতে হইবে। জেলা ম্যাজিস্ট্রেট এবং মুন্সেফগণ জরুরীভাবে এসকর্ট চাহিয়া পুলিশ সুপারকে লিখিতভাবে অথবা টেলিগ্রাম মারফত জানাইবেন, একান্ত জরুরী প্রয়োজন ব্যতিরেকে তাহারা কখনও জেলা পুলিশ অফিসার অথবা সার্কেল ইন্সপেক্টরের নিকট এসকর্ট চাহিবেন না,সেইক্ষেত্রে তাহাদিগকে থানা হইতে পুলিশ প্রত্যাহার করিয়া এসকর্ট সরবরাহ করিতে হইবে। এমন সকল একান্ত জরুরী প্রয়োজনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট জেলা পুলিশ অফিসার অথবা সার্কেল ইন্সপেক্টরকে লিখিত নির্দেশ দিবেন, তাহা প্রতিপালন করিবার পর জেলা ম্যাজিস্ট্রেটের দেওয়া মূল নির্দেশনামা পুলিশ…