(ক) পুলিশ গেজেটে প্রকাশিতব্য সকল বিষয় ১২নং পরিশিষ্ট অনুসারে সাপ্তাহিক রিটার্নে অন্তর্ভুক্ত হইবে। (খ) অনুরূপ রিটার্নগুলি একত্রীভূত করিবার ব্যাপারে সংশ্লিষ্ট সকলে নিম্নোক্ত নির্দেশসমূহ কঠোরভাবে পালন করিবেন । ১। সাধারণ নির্দেশাবলীঃ (১) জেলা প্রধানের নাম সকলের পূর্বে লিখিয়া এবং পুলিশ গেজেটে সংযোজনের জন্য’ কথাগুলি সম্বলিত প্রত্যেকটি রিটার্ন কোন ভূমিকালিপি ছাড়াই ইন্সপেক্টর জেনারেলের নিকট ফরওয়ার্ড করিতে হইবে। (২) সপ্তাহের প্রকাশিতব্য ঘটনাগুলি রিটার্নে থাকিতে হইবে । রিপোর্ট করিবার মত কিছু না থাকিলে সাদা রিটার্ন ফরওয়ার্ড করিতে হইবে । (७) রিটার্ন শুধুমাত্র কাগজের এক পৃষ্ঠায় টাইপ করিতে হইবে। (8)…