(ক) ১৮৮০ সালের ১২ই জানুয়ারি সরকারের ১৪৪ নং প্রস্তাব মোতাবেক জারিকৃত আদেশের ভিত্তিতে রেলযোগে প্রেরিতক মূল্যবান সম্পদের ভারপ্রাপ্ত পুলিশ অফিসারগণের নির্দেশনার জন্য নিম্নোক্ত নির্দেশসমূহ প্রতিপালন করিতে হইবে । (১)রেলযোগে ভ্রমণের সময় মূল্যবান সম্পদসহ এসকর্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ট্রেজারীতে প্যাকেট করা মূল্যবান সম্পদ দেখিবেন না,কিন্তু তিনি বাক্সের ওজন দেখিবেন এবং ভ্যান গাড়িতে স্থানান্তরের পূর্বেই প্রত্যেকটি বাক্স ঠিকভাবে লাগান হইয়াছে কি-না তাহা দেখিবেন এবং ভ্যান গাড়িতে তাহা ঠিকভাবে বসান হইয়াছে কি-না দেখিবেন। তিনি মূল্যবান সম্পদ বোঝাই করিবার পূর্বেই ভ্যান পরীক্ষা করিবেন এবং সকল…