(ক) যখন রেলযোগে কাগজি টাকা পাঠানো হইবে,সেক্ষেত্রে এসকের্টর জনবল নির্ধারণ করিবেন পুলিশ কর্তৃপক্ষ কিন্তু উক্ত দায়িত্ব পালনের জন্য সর্বনিম্ন কমপক্ষে ২ জন পুলিশ অফিসার নিয়োগ করিতে হইবে। নোটগুলি অত্যন্ত যত্নের সহিত প্যাক করিয়া সীলমোহর করা পার্সেল অথবা বাক্সে থাকিবে। নোট সম্বলিত বাক্স লইয়া গার্ড গাড়ির একই কক্ষে ভ্রমণ করিবেন এবং গাড়ির সর্বশেষ বগিতে আসনের নিচে বাক্স দিয়া তক্তার একেবারে বাহিরের দিকে অথবা শেষ মাথায় বসিবেন। যদি বাক্স খুব বড় হয় সেইজন্য সিটের নিচে না ঢুকিলে যথেষ্ট পরিমাণ স্থান রেলওয়ে কোম্পানিগুলি সাধারণ শর্তের ভিত্তিতেই সংরক্ষণ করিতে হইবে। (খ)এসকর্ট কমান্ডার যেই ট্রেজারী…