(ক) যখন স্টীমারযোগ্যে মূল্যবান সম্পদ বহন করা হইবে যাহার মূল্য এক লক্ষ টাকার ঊর্ধ্বে হইবে না, সেক্ষেত্রে একজন প্রধান কনস্টেবল এবং ৬ জন সশস্ত্র কনস্টেবল সম্বলিত গার্ড থাকিবে। দিনের বেলায় একজন প্রহরী এবং যদি প্রয়োজন হয় তাহা হইলে রাতের বেলায় দুইজন প্রহরী থাকিৰে। এক লক্ষ টাকার উর্ধ্বে মূল্যবান সম্পদ প্রেরণ করিতে হইলে গার্ডের পরিমাণ আনুপাতিক হারে সর্বোচ্চ সংখ্যক ১২-তে উন্নীত করিতে হইবে। (খ) তথাপি যখন স্টীমারযোগে তামা, ব্রোঞ্জ অথবা নিকেল মুদ্রা পাঠানো হয় সেইক্ষেত্রে প্রেরিত অর্থের সহিত একজন পুলিশ গার্ড পাঠাইবার প্রয়োজন পড়ে না। যেই পুলিশ অফিসার তাহা এসকর্ট করিয়া স্টামারে লইবেন তিনি তাহা…