(ক) যখন মূল্যবান সম্পদ রেলযোগে এসকর্ট করা হইবে তখন এসর্টের লোকবল সড়ক পথের মতই হইবে (দ্রষ্টব্য পরিশিষ্ট ৩৯) এবং সর্বোচ্চ স্টীমারযোগে ভ্রমণের ক্ষেত্রে ৭০৬ প্রবিধানে বর্ণিত অনুসারে হইতে পারবে। (খ) স্টেশন মাস্টার এসকর্টকে জানাইয়া একটি কাগজ দিবেন যে, এই এসকর্ট মূল্যবান সম্পদের দায়িত্বে রহিয়াছে যাহা অনেকগুলি ওয়াগনের মধ্যে বোঝাই করা হইয়াছে। (গ) যখন এক ট্রেজারী হইতে অন্য ট্রেজারীতে প্রেরিতকের ক্ষেত্রে এবং তাহা কেবলমাত্র তামা, ব্রোঞ্জ অথবা নিকেলের মুদ্রা হইলে সেইক্ষেত্রে কোন এসকর্টে প্রয়োজন নাই। প্রেরিত অর্থের অংশবিশেষ রৌপ্য এবং অংশবিশেষ তামা,ব্রোঞ্জ অথবা নিকেলের মুদ্রা হইলে তাহা এসকর্টর…