(ক) (১) এসকর্ট পরিদর্শনের জন্য সারিবদ্ধভাবে দাঁড়াইবার পূর্বেই (দ্রষ্টব্য প্রবিধান ৭০০) এসকর্ট কমান্ডারগণ প্রয়োজনীয় নির্দেশ গ্রহণ এবং হাতকড়া, পায়ের বেড়ি এবং লণ্ঠন গ্রহণের জন্য রিজার্ভ অফিসারগণের নিকট উপস্থিত হইবেন। তিনি ঐ সকল নির্দেশনা তাহার পর্যায় বহিতে মন্তব্য করিয়া লিপিবদ্ধ করিবে। (২) তিনি যখন এসকর্ট দায়িত্ব পালনের জন্য রেলযোগে যাত্রা করিবেন, তখন তিনি তাহার জওয়ানদের সহিত একই বগিতে ভ্রমণ করিবে এবং নির্দিষ্ট হারে ভ্রমণভাতা গ্রহণ করিবেন। (খ) যেই অফিসারের নিকট এসকর্ট সরবরাহ করা হইয়াছে, যাইবার পথ-সংক্রান্ত প্রণালী অনুসারে তাহার লিখিত নির্দেশ ব্যতিরেকে এসকর্ট কমান্ডার উক্ত স্থান ত্যাগ…