(ক)একটি এসকর্ট অধিযাচন প্রাপ্তির পর প্রধান করণিক তাহার বিপরীত পৃষ্ঠার মুদ্রিত আদেশের ঘর পূরণ করিবেন। তাহাতে এসকর্টর লোকবল এবং দৈনিক ভাতা অথবা পথ খরচের পরিমাণ দেখাইবেন। যদি এসকর্টকে কোন অগ্রিম দেওয়া প্রয়োজনীয় বলিয়া মনে করিয়া থাকেন এবং অধিযাচন এবং যদি কোন প্রয়োজনীয় বেতনের চেক থাকে তাহা হইলে উহা অনুমোদন এবং স্বাক্ষরের জন্য পুলিশ সুপারের নিকট পেশ করেন। তিনি তাহার পর সেইগুলি আর্মড ইন্সপেক্টরের নিকট পেশ করিবেন। (খ) রিজার্ভ অফিসার তখন বি পি ফরম নং ১০-এ একটি কমান্ড সনদ প্রণয়ন করবেন, তাহার পূর্বেই উহাতে এসকর্টের বার্ষিক ক্ৰমিক সংখ্যা, এসকর্ট বিদ্যমান সকলের নামসমূহ, যদি কোন বিমােচক থানা থাকে…