(ক) কেবলমাত্র উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত ইভেন্টের ভিত্তিতেই এসকর্ট ন্যস্ত করা হইবে। প্রয়োজনীয় প্রত্যেক এসকর্টর জন্য বিপি ফরম নং ১৪৫-এ একটি পথক অধিযাচনপত্র পেশ করিতে হইবে। অধিযাচনপত্রের সংখ্যা দিয়া এক এসকর্টর সহিত অন্য এস্কর্টের পার্থক্য দেখাইতে হইবে। এসকর্ট ইভেন্ট দেওয়ার জন্য কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তিদিগকে পুলিশ অধিযাচনপত্রের ফরম সম্বলিত বইগুলি সরবরাহ করিবেন। (খ) পুলিশ সুপার সরবরাহ করিবার মত এসকর্টর জনবল নির্ধারণ করিবেন,যখন তাহা বিধিতে লেখা থাকিবে না। [দ্রষ্টব্য ৭০৪-৭০৭ প্রবিধিসমূহ] (গ) সাধারণ ক্ষেত্রে এসকর্ট সরবরাহের জন্য ৪৮ ঘণ্টা পূর্বে নোটিস দিতে হইবে,এসকর্ট পাঠাইবার জন্য ৭২ ঘণ্টা পূর্বে…