(ক) আর্মড ইন্সপেক্টর গার্ড এবং এসকর্ট দায়িত্বের ক্ষেত্রে প্রধান কনস্টেবল, নায়েক ও কনষ্টেবলগণের মোতায়েনের জন্য দায়ী থাকিবেন। বাহিনী পুলিশ লাইনস ত্যাগ করিবার পূর্বেই আর্মড ইন্সপেক্টর,অথবা তাহার অনুপস্থিতিতে সার্জেন্ট অথবা সাবইন্সপেক্টর অথবা সিনিয়র ড্রিল ইন্সপেক্টর নিজে সন্তুষ্ট হইবেন যে, বাহিনী সুষ্ঠুভাবে সজ্জিত হইয়াছে এবং এমন ধরনের পরিদর্শনের একটি মন্তব্য দায়িত্বের পর্যায় বহিতে লিপিবদ্ধ করিতে হইবে। গার্ড ও এসকর্ট কোন অননুমোদিত দ্রব্যসামগ্রী সঙ্গে লইবে না। (খ) গার্ড ও এসকর্ট উর্দির অংশ বহির্ভূত কোন জিনিসপত্র তাহাদের সঙ্গে লইবে না,তবে বিছানাপত্র সঙ্গে লইতে পারিবে যদি কেবলমাত্র তাহাদের…